১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

জাতীয় সংগীতে হামলার প্রতিবাদের যশোরে উদীচীর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় এক সমাবেশে জাতীয় সংগীত গাওয়ার সময় হামলার ঘটনায় প্রতিবাদে যশোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা সংসদ। শুক্রবার বিকেল ৫টা ১৫ মিনিটে শহরের ঈদগাহ মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, জাতীয় সংগীত বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও পরিচয়ের প্রতীক। সেখানে বাধা প্রদান এবং হামলা করার ঘটনা স্বাধীনতার চেতনাবিরোধী একটি গভীর ষড়যন্ত্রের অংশ। তারা বলেন, “একাত্তরের পরাজিত স্বাধীনতা বিরোধী শক্তিগুলো এখন ধর্মের ব্যবসা শুরু করেছে। তারা ধর্মকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে মানুষের মধ্যে বিভেদ ও বিদ্বেষ ছড়াচ্ছে। এই ধর্ম ব্যবসায়ী গোষ্ঠীকে এখনই সাংস্কৃতিক ও জনচেতনার শক্তিতে প্রতিহত করতে হবে।” বক্তারা আরও বলেন, জাতীয় সংগীতের মতো বিষয়েও যদি হামলা হয়, তবে সেটি গোটা জাতির জন্য লজ্জার। এর বিরুদ্ধে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সমাবেশে উপস্থিত ছিলেন উদীচী যশোর জেলা সংসদের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সমন্বয়কারী হাসান হাফিজুর রহমান, কিংশুক সংগীত শিক্ষা কেন্দ্রের সাধারণ সম্পাদক আনোয়ারুল করীম সোহেল, সুরবিতান সংগীত একাডেমির সাধারণ সম্পাদক বাসুদেব বিশ্বাস, উদীচী যশোরের উপদেষ্টা খন্দকার আজিজুল হক মনি, বাউলিয়া সংঘের মোঃ পরিতোষ বাউলসহ সাংস্কৃতিক আন্দোলনের নেতৃবৃন্দ। সমাবেশে জাতীয় পতাকা হাতে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন এবং প্রতিবাদী গান পরিবেশন করে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়