৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

মাগুরা ছাত্রলীগের সাবেক সভাপতি রুবেল গ্রেফতার

মাগুরা প্রতিনিধি
নিষিদ্ধ ঘোষিত সংগঠন মাগুরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মীর মেহেদী হাসান রুবেলকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে তিনটি মামলা বিচারাধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন মীর রুবেল মাগুরা টার্মিনালে অবস্থান করছেন। গতকাল সোমবার রাত ১টায় পুলিশ অভিযান চালিয়ে তাঁকে সেখান থেকে গ্রেপ্তার করে। ওসি আরও জানান, মীর রুবেলের নামে তিনটি মামলা রয়েছে। মীর মেহেদী হাসান রুবেল মাগুরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে ২০১১ সালের ১১ অক্টোবর থেকে ২০১৭ সালের ৮ মে পর্যন্ত দায়িত্ব পালন করেন। সভাপতি হিসেবে ২০১৭ সালের ৯ মে নির্বাচিত হন। ২০২২ সালের ১৬ মার্চ পর্যন্ত সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ২০২২ সালের ১৬ মার্চ মাগুরা জেলা ছাত্রলীগের নতুন কমিটি (নাহিদ খানকে সভাপতি ও হামিদুল ইসলাম হামিদকে সাধারণ সম্পাদক) ঘোষণা করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের মামলায় আসামি হিসেবে নাহিদ খান ও হামিদুল ইসলামের নাম রয়েছে। তবে তারা দুজনই পলাতক রয়েছে। পুলিশ জানায়, বর্তমানে মীর রুবেল থানা হেফাজতে আছেন। তাঁকে আদালতে সোপর্দ করার পর বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়