কালীগঞ্জের পল্লীতে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধের মৃত্যু

সোহেল আহমেদ, কালিগঞ্জ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বৃদ্ধ কৃষক নায়েব আলীকে(৬৫) পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। বুধবার সকাল ১০টার সময় নিহত নায়েব আলী বাড়ির পাশে বসে ছিল এ সময় একই গ্রামের ইউনুস আলী ও তার ছেলে আলামিন অতর্কিতভাবে নায়েব আলীর উপর হামলা চালায় এবং লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মক ভাবে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে। গ্রামবাসীরা জানায় নায়েব আলী ও ইউনুস আলীর মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। তারই জের ধরে এই ঘটনা ঘটেছে। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম হাওলাদার জানায় ঘটনা শোনার পরপরই পুলিশ হাসপাতালে ও মালিয়াট গ্রামে গেছে। আইন শৃঙ্খলা স্বাভাবিক আছে। পুলিশ আসামি ধরার চেষ্টা চালাচ্ছে।এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়