নিজস্ব প্রতিবেদক
রোববার সকালে এমএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ‘গ্রিন অ্যান্ড ক্লিন ক্যাম্পাস’ স্লোগানকে সামনে কলেজ ক্যাম্পাসের আব্দুল হাইকলা ভবন ও নতুন বিজ্ঞানের সামনে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। এদিন বেলা ১০ টায় এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এসময় উপস্থিত ছিলেন কলেজটির অধ্যক্ষ প্রফেসর মফিজুর রহমান। বৃক্ষরোপণ কর্মসূচি শেষে অনিন্দ্য ইসলাম অমিত বলেন,বিগত ১৬ বছর ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের উপর জুলম নির্যাতন করছে। আমরা আগামীতে সুষ্ঠু রাজনীতি চাই, যে রাজনীতিতে নেতৃত্ব দেবে ছাত্রদল। তারা সব সময় স্বজন বন্ধু হিসাবে শিক্ষার্থীদের পাশে থাকবে। বৃক্ষরোপণ কর্মসূচিতে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ ইমরান, এমএম কলেজ ছাত্রদলের আহ্বায়ক শেখ হাসান ইমাম, সদস্য সচিব কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম বিল্টু, টিটোন তরফদার, গোলাম সরোয়ারসহ ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

