১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরের মোল্লাপাড়ায় যুবককে মারপিটের ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার রামনগর মোল্লাপাড়ায় তিন যুবককে মারপিটে জখমের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। ওই গ্রামের জাহাঙ্গীর আলম (৪৮) চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২/৩জনের বিরুদ্ধে মামলা করেছেন।
আসামিরা হলো, রামনগর দক্ষিণপাড়ার ইসমাইল হোসেন খলিলের ছেলে লিমন (২২), বুলবুল হোসেনের ছেলে আয়নাল হোসেন (২৩), আকবর মোল্লার ছেলে নাজমুল (২৪) এবং মজিদের ছেলে এনামুল (২৫)। এজাহারে জাহাঙ্গীর আলম উল্লেখ করেছেন, গত ৯জুন রাতে সতীঘাটা প্রাইমারি স্কুলের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ করে তার ছেলে মেহেদী হাসান (২১), ভাইপো মোহাম্মদ আরিফ (২৪) এবং মামাতো ভাই ইয়াছিন (২০) বাড়ি ফিরছিলো। রাত সাড়ে ১০টার দিকে যশোর মণিরামপুর সড়কের মাদ্রাসার সামনে পৌছালে পূর্ব শত্রুতার জেরে আসামিরা পূর্ব পরিকল্পিত ভাবে লোহার রড, বঁাশের লাঠি, দা, ছুরি নিয়ে আক্রমন করে। তাদের ওপর হামলা করে জখম করে। শরীরির বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে। তাদের কাছ থেকে মোট ৪৭ হাজার ৫শ টাকা কেড়ে নেয়। পরে তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা চলে যায়। পরে তাদের তিনজনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়। এই ঘটনায় থানায় অভিযোগ দিলে পুলিশ তা মামলা হিসাবে রেকর্ড করে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়