নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি, যশোর জেলা কমিটির সভাপতি ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের যশোর জেলা কমিটির সহ-সভাপতি ডাঃ আব্দুল খালেক লস্কর (৮৪) মৃত্যুতে ১৯ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় যশোর জেলার বাঘারপাড়ার উত্তর চাদপুর মাদ্রাসা প্রাঙ্গনে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পন, ১ মিনিট শোক নিরবতা পালন এবং চাদপুর গ্রামে তার নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন শেষে শপথ পাঠ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সভাপতি হাফিজুর রহমান ও যুগ্ম-সাধারণ সম্পাদক বিএম শামীমুল হক, সাংগঠনিক সম্পাদক কামরুল হক লিকু, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের জেলা কমিটির সহ-সভাপতি আলী কদর মাস্টার, কৃষক সংগ্রাম সমিতির জেলা ভারপ্রাপ্ত সভাপতি সোহরাব উদ্দিন মাস্টার, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদের জেলা সভাপতি শাহরিয়ার আমির, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান বাদল, গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা সভাপতি ফরিদা পারভীন এবং বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাজেস, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের ঝিনাইদহ জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক মানবেন্দ্র দাস মিন্টুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত থাকেন। দাফন সম্পন্ন শেষে উপস্থিত শোকাহত নেতাকর্মি, পরিবারের সদস্যসহ এলাকাবাসীর প্রতি সংক্ষিপ্ত বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হাফিজুর রহমান প্রয়াতের কর্মময় জীবনের ওপর আলোকপাত করে তার অসমাপ্ত কৃষি বিপ্লব তথা জাতীয় গণতান্ত্রিক বিপ্লবের কাজকে এগিয়ে নিতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। আগামী ২৬ জুন বৃহস্পতিবার বিকাল ৪টায় যশোর জেলার বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের বেতালপাড়া বাজারে তার শোকসভাকে সফল করতে সকলের প্রতি আহ্বান জানান।

