২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ  । ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ 

ফোল্ডেবল আইফোনের উৎপাদন শুরু হতে পারে চলতি বছর

প্রতিদিনের ডেস্ক॥
বহু বছর ধরে বাজারে ফোল্ডেবল ডিভাইস আনতে কাজ করছে অ্যাপল। কিন্তু বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে প্রকল্পটি অনেকটা পিছিয়ে যায় বলে ধারণা বিশেষজ্ঞদের। তবে অ্যাপল বিশ্লেষক মিং-চি কুয়ের মতে, চলতি বছরই ফোল্ডেবল আইফোনের উৎপাদন শুরুর পরিকল্পনা রয়েছে, যা বাজারে আসবে ২০২৬ সালে। ডিভাইসটির মাধ্যমে অ্যাপল ফোল্ডেবল স্মার্টফোন বাজারে প্রবেশ করবে এবং স্যামসাং, গুগল, ভিভোসহ অন্যান্য ব্র্যান্ডের সঙ্গে প্রতিযোগিতা করবে। তবে মিং-চি কু জানান, ডিভাইসের অনেক গুরুত্বপূর্ণ উপাদান ও স্পেসিফিকেশন এখনো চূড়ান্ত হয়নি। তাই আগামী কয়েক মাসে উৎপাদনের আগে পরিকল্পনা আরো পরিমার্জন করা হতে পারে। খবর সিএনবিসি

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়