১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

বিশ্বস্ত ওয়েবসাইটে ভুয়া ফোন নম্বর দিয়ে তথ্য চুরি

প্রতিদিনের ডেস্ক॥
সাইবার হামলাকারীরা নতুন এক কৌশলে অ্যাপল, পেপাল ও নেটফ্লিক্সের মতো ওয়েবসাইটে ভুয়া ফোন নম্বর যুক্ত করছে।সাইবার হামলাকারীরা নতুন এক কৌশলে অ্যাপল, পেপাল ও নেটফ্লিক্সের মতো ওয়েবসাইটে ভুয়া ফোন নম্বর যুক্ত করছে। এভাবে তারা সাধারণ ব্যবহারকারীদের বাধ্য করছে সে নম্বরে ফোন করতে। এরপর সাইবার অপরাধীরা নিজেদের প্রযুক্তিবিষয়ক সহায়তাকর্মী হিসেবে পরিচয় দিয়ে ব্যক্তিগত তথ্য, অর্থ অথবা অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করে। খবর টেকরাডার।
বিশেষজ্ঞরা বলছেন, সম্প্রতি প্রকাশ্যে আসা নতুন ধরনের এ সাইবার হুমকি বিপজ্জনক, কারণ এটি বিশ্বস্ত ওয়েবসাইট দেখিয়েও মানুষকে ভুল পথে নিতে পারে। এছাড়া এ পদ্ধতি সাধারণ নিরাপত্তা যাচাইয়ের পদ্ধতিগুলোকে এড়িয়ে যেতে পারে। কারণ হ্যাকাররা আলাদাভাবে ভুয়া ওয়েবসাইট বানাচ্ছে না, বরং তারা ভুয়া ফোন নম্বর ঢুকিয়ে দিচ্ছে অফিশিয়াল ওয়েবসাইটেই। ব্যবহারকারীরা সেটিকে আসল ভেবেই ফোন করছে।
প্রতিবেদন অনুযায়ী, অনলাইন বিজ্ঞাপনকে ব্যবহার করে নতুন এ কায়দায় প্রতারণা চালানো হয়। তারা গুগল অ্যাডে বড় ব্র্যান্ডের নামে বিজ্ঞাপন দেয়। বিজ্ঞাপনে ক্লিক করলে ব্যবহারকারীকে প্রকৃত কোনো ওয়েবসাইটে পাঠানো হয়। কিন্তু সেখানে ভুয়া নম্বর দেখানোর জন্য বিশেষ লিংক (ইউআরএল) ব্যবহার করা হয়। এতে করে ওয়েবসাইটের ঠিকানা ঠিক থাকলেও সাপোর্ট বিভাগে ভুয়া ফোন নম্বর প্রদর্শন করে। তাই অনেকেই সন্দেহ না করেই ফোন করেন।
এরপর প্রতারকরা নিজেদের অ্যাপল, মাইক্রোসফট, বা ফেসবুকের মতো কোনো নামি কোম্পানির কর্মী হিসেবে পরিচয় দেয়। চেষ্টা থাকে ব্যক্তিগত তথ্য, কার্ডের নম্বর কিংবা কম্পিউটার সিস্টেমে প্রবেশ করার অনুমতি নেয়া। এতে অর্থ হারানো বা অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, শুধু একটি-দুটি নয় এইচপি, মাইক্রোসফট, ফেসবুক ও ব্যাংক অব আমেরিকার মতো বড় প্রতিষ্ঠানগুলোর সাইটেও এ ধরনের ভুয়া নম্বর দেখা গেছে।
সাইবার নিরাপত্তা সফটওয়্যার কোম্পানি ম্যালওয়্যারবাইটস এরই মধ্যে ভুয়া টেক সাপোর্ট নম্বর নিয়ে ব্যবহারকারীদের সতর্ক করেছে। যদি ফোন নম্বরটি ওয়েবসাইট লিংকের (ইউআরএল) ভেতরে থাকে, তাহলে সেটি নিশ্চিতভাবেই প্রতারণামূলক বলেই ধরে নিতে হবে। এছাড়া ‘কল নাউ’ বা তাড়াহুড়ার ভঙ্গিতে লেখা শব্দ থাকলে সতর্ক হতে হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়