প্রতিদিনের ডেস্ক॥
গেমারদের জন্য নতুন স্মার্টফোন সিরিজ আনতে চলেছে ওয়ানপ্লাস। মোবাইল গেমিংকে কেন্দ্র করেই ডিজাইন করা এ ডিভাইসে থাকবে ফ্ল্যাগশিপ চিপ, গেমিং ট্রিগারসহ নানা ফিচার।গেমারদের জন্য নতুন স্মার্টফোন সিরিজ আনতে চলেছে ওয়ানপ্লাস। মোবাইল গেমিংকে কেন্দ্র করেই ডিজাইন করা এ ডিভাইসে থাকবে ফ্ল্যাগশিপ চিপ, গেমিং ট্রিগারসহ নানা ফিচার। সম্প্রতি এমন তথ্য জানিয়েছেন টিপস্টার যোগেশ ব্রার। খবর গিজমোচায়না।
যদিও এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি। তবে বিশ্লেষকদের ধারণা, ওয়ানপ্লাসের এ গেমিং সিরিজে কোয়ালকম বা মিডিয়াটেকের সর্বশেষ ও শক্তিশালী হার্ডওয়্যার ব্যবহার করা হবে। এর সঙ্গে থাকবে বড় ব্যাটারি।
যোগেশ ব্রার জানান, গেম-কেন্দ্রিক সিরিজটি চীনের বাইরে আসবে কিনা, তা এখনো স্পষ্ট নয়। তবে অতীত অভিজ্ঞতা বলছে, চাহিদা বেশি হলে সিদ্ধান্ত পরিবর্তন করে বৈশ্বিক বাজারে ডিভাইস আনার সিদ্ধান্ত নিতে পারে ওয়ানপ্লাস।

