কেশবপুরে আ.লীগের সন্ত্রাসী হামলায় ৪জন আহত

মাসুম বিল্লাহ, কেশবপুর
যশোরের কেশবপুরে পাজিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা চালিয়ে ওই ইউনিয়ন যুবদল নেতা রুবেল হোসেন মোল্লা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলামসহ ৪ জনকে আহত করেছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ খবর লেখার সময় থানায় মামলা করার প্রস্তুত চলছিল। এলাকাবাসী জানায়, উপজেলার পাজিয়া ইউনিয়নের বড় মাদারডাঙ্গা গ্রামের রমজান মোল্লার ছেলে ইউনিয়ন যুবদল নেতা রুবেল হোসেন চলতি বছর একই গ্রামের মান্দার আলীর ছেলের আব্দুল হালিম ও আব্দুল হামিদের কাছ থেকে তিন বিঘার একটি পুকুর লিজ নিয়ে মাছ চাষ শুরু করেন। এ পুকুরের পাশে একই গ্রামের আকবরের ছেলে পাজিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিনের একটি মাছের ঘের রয়েছে। রুহুল আমিন গত বুধবার রাত ১০টার দিকে রুবেলের পুকুরের পাড় কেটে পুকুরের মাছ তার ঘেরে নিয়ে নিচ্ছিল।। এতে বাধা দিলে আওয়ামী লীগ নেতা রুহুল আমিন ও তার ভাই আল-আমিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী চাইনিজ কুড়াল ও দা দিয়ে কুপিয়ে রুবেল হোসেন ও তার সাথে থাকা একই গ্রামের জসীমউদ্দীন মোল্লার ছেলে জাহিদুল ইসলাম মোল্লা, নিছার বিশ্বাসের ছেলে মেহেদী হাসান , মনোহর নগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে খায়রুল ইসলাম বিশ্বাসকে মারাত্মক আহত করে পুকুর ফেলে দেয়। এ সময় তাদের চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে ওই সন্ত্রাসীরা পালিয়ে যায়।। এলাকাবাসী ঘটনা স্থল থেকে আহতদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় আহতদের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করার প্রস্তুত চলছে।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়