যশোরে জামায়াতের উদ্যোগে এতিমদের মাঝে খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী, পেশাজীবী থানা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে যশোরের নতুন খয়েরতলা এলাকার মোহাম্মদ রাসুলুল্লাহ (সা.) ফোরকানিয়া মাদ্রাসা ও এতিমখানায় দুঃস্থ ও এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের পেশাজীবী থানার সেক্রেটারি আবু ফয়সাল। তিনি বলেন, ২৪ জুলাই গণঅভ্যুত্থান আমাদের স্মরণ করিয়ে দেয়, ছাত্ররা কখনও অন্যায়ের কাছে মাথানত করেনি, দেশবিরোধী অপশক্তির কাছে আপস করেনি। সেই সময়ের শহীদ ছাত্রদের আত্মত্যাগ দেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। নতুন প্রজন্মকেও সেই ত্যাগ-তিতিক্ষা থেকে শিক্ষা নিতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে পেশাজীবী থানার অফিস সেক্রেটারি গাউসুল আজম বলেন, দারিদ্র্যপীড়িত ও এতিম মানুষের পাশে দাঁড়ানো ইসলামের একটি মহান শিক্ষা। এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে ন্যায় ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার মুহতামিম মাওলানা আবুল হোসেন। সঞ্চালনার দায়িত্বে ছিলেন রেজওয়ান হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী ওয়ার্ড সেক্রেটারি জাহাঙ্গীর কবির, রবিউল ইসলাম, আনোয়ার সাদাতসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে এতিম ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয় এবং তাদের মঙ্গল কামনায় দোয়া করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এমন মানবিক কর্মসূচি অব্যাহত রাখা হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়