৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

কালীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

সোহেল আহমেদ,কালীগঞ্জ
ঝিনাইদহের কালীগঞ্জে যৌথবাহিনী অভিযান চালিয়ে ২৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিজানুর রহমান (৩৫) নামে এক মাদক কারবানীকে আটক করেছে। আটককৃত কাশিপুর গ্রামের মৃত আব্দুর রবের ছেলে। শুক্রবার কালীগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তীতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯ টার পর উপজেলার কাশিপুর গ্রামে মিজানুর রহমানের বাড়ি অভিযান চালিয়ে তার উঠান থেকে ২৪০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে আটক করা হয়। এ ঘটনায় কালীগঞ্জ থানার এসআই রানা প্রতাপ ঘোষ বাদী হয়ে আটককৃত মিজানুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছেন। জানা গেছে, আইনি প্রক্রিয়া শেষে মাদক ব্যবসায়ী মিজানুর রহমানকে আদালতে সোপর্দ্য করা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়