উত্তম চক্রবর্তী, রাজগঞ্জ
যশোরের মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের পলাশী বাজার মোড়ে ০৮-১০টি ছোট বাচ্চাসহ মুখপোড়া হনুমানের দেখা পাওয়া গেছে। খাবারের সন্ধানে মঙ্গলবার বিকালে হনুমান গুলো পলাশী মোড়ের এলাকায় ঘোরাঘুরি করে। এ সময় উৎসুক জনতা হনুমানটিকে কলা, পেয়ারা ও বাদাম খেতে দেয়। উপস্থিত নারী-পুরুষ হনুমানটির কাছে যেতে ভয় পাচ্ছিল। সবাই একটু দূরে দাঁড়িয়ে তার খাবার খাওয়ার দৃশ্য উপভোগ করছিল। সেখানে উপস্থিত অনেক উৎসুক জনতা হনুমান দেখে ভালো লাগছে। এ সময় সেখানে উপস্থিত অনেকেই বলেন- হনুমান গুলো খাবারের সন্ধানে লোকালয়ে চলে এসেছে। হনুমান গুলো লোকজনের দেওয়া খাবার পেয়ে পেট ভরে খায়।

