১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

বেনাপোলে যুবদলের যৌথ কর্মীসভা নির্বাচনী প্রস্তুতি জোরদারের আহ্বান

আনিছুর রহমান, বেনাপোল
বেনাপোল রহমান চেম্বার এর ৭ম তলা সানরুফ ( হোটেল) চত্বরে শার্শা উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভায় নেতৃবৃন্দ আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে সংগঠনকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান। বুধবার (১৬ জুলাই) বেলা সাড়ে ৪ টার সময় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জনাব মফিকুল হাসান তৃপ্তি। প্রধান অতিথি বলেন, ‘জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে। তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষ প্রতীককে বিজয়ী করাই আমাদের লক্ষ্য।’ এসময় আরও উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারন সম্পাদক নুরুজ্জামান লিটন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম বাবু, যুগ্ম সাধারন সম্পাদক তাজ উদ্দিন, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সাধারন সম্পাদক আবু তাহের ভারত, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম শহিদ, পৌর যুবদল নেতা রাহানুজ্জামান দিপু, বিএনপির নেতা ওমর ফারুক, ছাত্রদলের আরিফুর রহমান আরিফ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা। সভায় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।বক্তারা আগামী দিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং দলের শৃঙ্খলা রক্ষা করে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়