প্রতিদিনের ডেস্ক
বর্তমানে চলছে ‘নো মেকআপ লুক’ ট্রেন্ড। বেশ ক’জন অভিনেত্রী তাদের মেকআপবিহীন ছবি পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে। এবার মেকআপ নিয়ে নতুন তথ্য দিলেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। তিনি লিখেছেন, মেকআপ ছাড়া ছবি নিয়ে নিউজের শেষ নেই। তবে, আমার বেশির ভাগ চরিত্র আমি নির্মাণ করেছি মেকআপবিহীন এবং সেই চরিত্র হয়ে ওঠার জন্য আমাকে পরিচালক যেভাবে দেখতে চেয়েছেন, সেভাবে পর্দায় হাজির হয়েছি।

