উত্তম চক্রবর্তী, রাজগঞ্জ
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিষধর সাঁপের কামড়ে ঘুমন্ত অবস্থায় নব-বধুর মৃত্যু হয়েছে। খাল বিল মাঠঘাট, ডোবানালা পানিতে ডুবে যাওয়ায় গ্রামের ঘরবাড়িতে সাঁপের উপদ্রপ বেড়ে গেছে। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানাযায়- উপজেলার রাজগঞ্জের খালিয়া (উত্তরপাড়া) গ্রামের শাহাজানের ছেলে তানভীর হাছান ও তার স্ত্রী (৩ আগস্ট) রোববার রাতের খাওয়া দাওয়া সেরে ঘরে ঘুমিয়ে পড়ে। কিন্তু রাতের কোন এক সময় স্ত্রী শিমলাকে বিষধর সাঁপে দংশন করে। তখন সে কোন কিছু মালুম করতে পারেনি। কিন্ত রাত পোহাতে স্ত্রী শিমলার দেহে জ্বালা পোড়া শুরু হয়। তখন বাড়ির ও আশেপাশের লোকজন বুঝতে পারে তাকে বিষধর সাঁপে দংশন করেছে। এ সময় তাকে তড়িঘড়ি করে যশোর হাসপাতালে নেওয়ার পথিমধ্যে নববধু শিমলা (১৮) মারা যায়। উল্লেখ্য তানভীর হাছান সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এদিকে ভারী বৃষ্টির কারনে বিল, খাল, ডোবা, মাঠঘাট পানিতে ডুবে যাওয়ায় উচু জায়গায় ও বাড়িঘরে সাঁপের উপদ্রপ বেড়ে গেছে। ফলে প্রায়ই শোনা যাচ্ছে, কোথাও না কোথাও বিষধর সাঁপের কামড়ে মৃত্যু হয়েছে এমন সংবাদ। এবিষয়ে নিহতের স্বামী তানভীর হোসেন বলেন- রাতে দুজন এক সাথে ঘুমিয়ে ছিলাম। শিমলার কখন কিসে কামড়িয়েছে আমাকে কিছুই বলেনি। সকালে ঘুম থেকে উঠে বলছে আমার যেন কেমন হচ্ছে। সমস্ত শরীর জ্বালাপোড়া করছে। তখন আমরা বুঝতে পেরে যশোর হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম। যাওয়ার মাঝপথে সে মারা যায়। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আবুল কাসেম বলেন- মৃত্যুর সংবাদ পেয়েছি। সাঁপের কামড়ে নববধুর মৃত্যু হয়েছে। মরহুমের নামাজে জানাজা সোমবার বিকাল তিনটায় স্থানীয়ভাবে অনুষ্ঠিত হয়। নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। মরহুমের জানাজা নামাজে রাজগঞ্জের সর্বস্তরের মুসল্লিরা ও তার আত্মীয় স্বজনেরা উপস্থিত ছিলেন। এদিকে মৃত্যুর সংবাদ শুনে ছুটে যায় তাঁর পরিবারের সমবেদনা জানাতে ৯নং ঝাঁপা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হুমায়ুন কবির, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইকরামুল হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোস্তাক আহমেদ, ইউনিয়ন শ্রমিক দলের আহবায়ক প্রার্থী সাজু হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। শোকাহত পরিবারের প্রতি গভীরভাবে শোক ও সমাবেদনা জ্ঞাপন করেছেন।
