শামিম হোসেন, কুয়াদা
যশোর সদরের রামনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৯টি ওয়ার্ডে ওয়ার্ড পর্যায়ে বিএনপি’র সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে । শনিবার সতীঘাটায় রামনগর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল আজিজ এর সভাপতিতে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক রাজীব মাহমুদ, ছাত্রবিষয়ক সম্পাদক হাসানুর রহমান সাকিল । অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মারুফ হোসেন, মাসুদুর রহমান শামীম, জেলা মহিলাদলের নারী ও শিশু বিষয়ক সম্পাদক জাহানারা বেগম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজু আহমেদ । শেষে ওয়ার্ড বিএনপি’র নেতৃবৃন্দের হাতে সদস্য ফরম তুলে দেন সদর উপজেলা বিএনপি নেতৃবৃন্দ । এছাড়া অন্যান্য ওয়ার্ডে উপজেলা বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুরুপ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে ।

