মিথুন দত্ত, অভয়নগর
যশোরের অভয়নগর উপজেলায় সংঘবদ্ধ চোর বসত বাড়িতে হানা দিয়ে স্বর্ণালংকারসহ ২৩ লাখ ৩০ হাজার টাকার মালামাল লুট করেছে।
বুধবার (১৩ই আগস্ট) দিবাগত রাতে উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের নওয়াপাড়া পাইলট বালিকা বিদ্যালয় পেছনের এলাকার মৃত করিম বক্সের ছেলে অবসরপ্রাপ্ত শিক্ষক এম এ খালেকের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। পরে শুক্রবার এবিষয় অভয়নগর থানায় সে বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এম এ কামাল খালেক জানান, আমি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। আমি আমার স্ত্রী, পুত্র, পুত্রবধূ ও দুই পত্নী কিছুদিন যাবত ও প্রত্যাশিত কারণে নিজ বাড়ি থেকে কিছুটা দূরে বসবাস করছি। প্রতিদিনের মতো গতবুধবার সকাল আটটার সময় আমি ও আমার স্ত্রী আমার বাড়িতে যাই। দেখি মেন গেটের তালা ভাঙ্গা আশেপাশে যত সিকিউরিটি লাইট ভাঙ্গা দেখে বাড়ির মেন গেটের সামনে গিয়ে দেখি তালা ভাঙ্গা। এ সময় বাড়ির ভিতরে দরজা ভেঙ্গে চোরের দল বাড়ির ভিতরে প্রবেশ করে বিভিন্ন কক্ষে আসবাবপত্র ভাংচুর ও তছনছ করে লুটপাট চালায়। চোরের দল বাড়িতে থাকা সাড়ে ১২ ভরি স্বর্ণালংকার, নদগ টাকাসহ মূল্যবান যাবতীয় মালামাল লুট করে নিয়ে যায়। এছাড়া তিনি আর জানান, চোরের দল বাড়ির সব কিছুই লুট করে নিয়েছে। এতে তার পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। এ চুরির ঘটনায় স্থানীয় বখাটে, সন্ত্রাসীরা জড়িত থাকতে পারে। সাম্প্রতিক সময়ে ওই এলাকায় বিভিন্ন বাড়িতে একের পর এক চুরির ঘটনা সংগঠিত হচ্ছে। এ কারণে এলাকার লোকজন আতংকে রয়েছেন। অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম বলেন,এবিষয়ে আমার কিছু জানা নেই। খোঁজ নিয়ে আপনাকে জানাবো

