৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

এশিয়া কাপে খেলবেন বুমরাহ?

প্রতিদিনের ডেস্ক
ইংল্যান্ড সফরে মাত্র তিনটি টেস্ট খেলায় সমালোচনার মুখে পড়েছেন জাশপ্রীত বুমরাহ। তবে এবার তিনি স্পষ্ট জানিয়েছেন, আসন্ন এশিয়া কাপের পুরো টুর্নামেন্টে খেলতে চান এবং দল নির্বাচনের সময় তার বিষয়টি অবশ্যই মাথায় রাখা হোক।
আগামী ১৯ অগস্ট এশিয়া কাপের দল বেছে নেবেন নির্বাচকেরা। সেখানে বুমরাহ জায়গা পান কি না তা সময় বলবে। দেশের হয়ে আরও একটা ট্রফি জিততে চাইছেন বুমরাহ। ‘ইন্ডিয়ান্স এক্সপ্রেস’ ওয়েবসাইটে বোর্ডের এক সূত্র বলেছেন, ‘এশিয়া কাপে ওকে পাওয়া যাবে বলে নির্বাচকদের ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন বুমরাহ। পরের সপ্তাহে বৈঠকে বসে দল বেছে নেবেন নির্বাচকেরা।’ ইংল্যান্ডে গিয়েছে প্রথম, তৃতীয় এবং চতুর্থ টেস্টে খেলেছিলেন বুমরাহ। তার মধ্যে দুটোতে ভারত হেরেছিল, একটাতে ড্র করেছিল। যে দুটো টেস্টে বুমরাহ খেলেননি সেগুলো জিতেছে ভারত। তবু ভারতের দলে বুমরাহের অবদান অস্বীকার করছেন না কেউ।টেস্টে দীর্ঘ সময় বল করার ঝুঁকি থাকে। এশিয়া কাপ এ বার টি-টোয়েন্টি ফরম্যাটে হওয়ায় প্রতি ম্যাচে সর্বোচ্চ চার ওভার বল করতে হবে। ফলে শরীরের উপর চাপও পড়বে না। সে কারণেই বুমরাহ এশিয়া কাপে খেলতে চাইছেন বলে ধারণা ক্রিকেটমহলের।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়