২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদফতরে নতুন ডিজি

প্রতিদিনের ডেস্ক
কারিগরি শিক্ষা অধিদফতর ও মাদ্রাসা শিক্ষা অধিদফতরে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।রবিবার এ দুটি সংস্থার শীর্ষ পদে রদবদল এনে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
কারিগরি শিক্ষা অধিদফতরের নতুন মহাপরিচালক নিয়োগ পেয়েছেন প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দফতরের প্রধান বিদ্যুৎ পরিদর্শক আবুল খায়ের মো. আক্কাস আলী। তাকে এ নিয়োগ দিয়ে তার চাকরি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ন্যস্ত করা হয়েছে।এছাড়া, কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শোয়াইব আহমাদ খানকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (অতিরিক্ত সচিব) মো. হাবিবুর রহমানকে মাদ্রাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এজন্য তার চাকরিও কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ন্যস্ত করা হয়েছে।মাদ্রাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা মো. আব্দুল মান্নানকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব করা হয়েছে।
একই সঙ্গে ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক আমেনা বেগমকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়