২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

মহাখালী পেট্রোল পাম্পে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

প্রতিদিনের ডেস্ক
রাজধানীর মহাখালীর ইউরেকা পেট্রোল পাম্পে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।রোববার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭টা ১৮ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য জানান।তিনি বলেন, মহাখালী ইউরেকা পেট্রোল পাম্পে আগুনের খবরে ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়