১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

কালীগঞ্জের নার্সিং শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা!

সোহেল আহমেদ কালিগঞ্জ
ঝিনাইদহ কালিগঞ্জ সুগার মিলের উত্তর পাশে বিদ্যুৎ পারহাউজ রোডে পালিত মেয়ে শামীমা নাসরিন (২১) নামক নার্সিং শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। কালিগঞ্জ থানার পুলিশ খবর পেয়ে গত বুধবার রাত দশটার সময় লাশ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে মর্গে পাটায়। তার পারিবারিক ও থানা সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যার পরে শামিমা নাসরিন ঘরে দরজা দেয়। রাত ৯ টার সময় তার রাতের খাবার খাওয়ার জন্য ডাকাডাকি করলে সে কোন সাড়া দেয় না। এই সময় বাড়ির লোকজন জানালা দিয়ে দেখতে পায় সে সিলিং ফ্যানের সাথে ওড়না গলায় পেছিয়ে ঝুলে আছে। এ সময় এলাকার লোকজনের সহযোগিতায় ঘরের দরজার সিটকানি ভেঙ্গে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। বুধবার রাত দশটার সময় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে সূরাতহাল রিপোর্ট তৈরি করে শামীমা নাসরিনের লাশ থানাতে নিয়ে যায়। শামীমা নাসরিন ওই এলাকার মোজাম্মেলের পালিত মেয়ে ছিল। তার এই অকাল মৃত্যুতে এলাকায় নানা গুঞ্জন শোনা যাচ্ছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়