২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

রাইটস যশোরের আয়োজনে ১০ দিনব্যাপি উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের নিয়ে ১০ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ আজ ২৩ আগস্ট শনিবার বিকেলে শেষ হয়েছে। মানবাধিকার সংগঠন রাইটস যশোর’র আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসুচিটি গত ১৩ আগস্ট সকালে শহরের আরবপুরস্থ বাঁচতে শেখা কনফারেন্স রুমে শুরু হয়। দাতা সংস্থা সুইজারল্যান্ড এম্বাসির অর্থায়নে ও উইনরক ইন্টারন্যাশনালের কারিগরি সহযোগিতায় পরিচালিত ‘আশ্বাস’প্রকল্পের অধীনে এ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্যসহ প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন প্রকল্প ব্যবস্থাপক বাদশা মিয়া। ১০ দিনব্যাপী এ কর্মসূচির সেশন পরিচালনা করেন আশ্বাস প্রকল্পের কেস ম্যানেজার(ইকোনমিক ডেভেলপমেন্ট) ফাতিমা আফরোজ রুমকি, কেস ম্যানেজার সোশ্যাল সার্ভিস কৃষ্ণা রানী সাহা ও ইকোনমিক ডেভেলপমেন্ট পার্টের দেবাশীষ ঘোষ। উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক এ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী সারভাইভাররা গ্রুপ ওয়ার্কের মাধ্যমে নিজ নিজ ব্যবসায় সফলতার কথা উল্লেখ করেন। প্রশিক্ষণ শেষে তারা আশ্বাস প্রকল্পের এ কর্মসূচিতে অন্তর্ভুক্ত হয়ে আত্ম কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিসহ একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তারা আরো বলেছেন, হাতে কলমে এ ধরনের প্রশিক্ষণ তাদের জীবনের দ্বার খুলতে সহায়ক ভূমিকা পালন করবে বলে তাদের শতভাগ বিশ্বাস। সুতরাং প্রশিক্ষণ থেকে লব্ধ জ্ঞান সঠিক জায়গায় প্রয়োগ করতে হবে। তাহলে জীবনে সফলকাম হওয়া সম্ভব বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। একপর্যায়ে এ ধরনের প্রশিক্ষণ আয়োজনের জন্য তারা সকলে রাইটস যশোর, উইনরক ইন্টারন্যাশনাল ও দাতা সংস্থা সুইজারল্যান্ড সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। কর্মসূচিতে যশোর জেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত ২০ জন মানব পাচারের পর উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রকল্পের ব্যবস্থাপক বাদশা মিয়া উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন রাইটস যশোর’র তথ্য কর্মকর্তা মোহাম্মদ বজলুর রহমান ও ডেপুটি ম্যানেজার ফাইন্যান্স এন্ড এডমিন মোহাম্মদ মিজানুর রহমান।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়