১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

মাগুরায় আগ্নেয়াস্ত্রসহ দুই ভাই আটক

মাগুরা প্রতিনিধি
যৌথবাহিনীর বিশেষ অভিযানে মাগুরায় আগ্নেয়াস্ত্রসহ দুই ভাই আটক হয়েছেন। তারা হলেন, পারলা গ্রামের মৃত রুস্তম বিশ্বাসের ছেলে মোস্তাক বিশ্বাস (৩৭) ও মোহাম্মদ দাউদ আলী বিশ্বাস (৪৬)। আটকদের কাছ থেকে একটি চায়না পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি, দুটি দেশি অস্ত্র এবং সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। রোববার (১২ সেপ্টেম্বর) ভোর রাতে সেনাবাহিনী ও পুলিশের অভিযানে পারলা গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। মাগুরা সেনা ক্যাম্প ও পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। পরে আটকদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়