২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

সামরিক ড্রোন তৈরিতে এআই প্রযুক্তিতে নজর কিম জং উনের

প্রতিদিনের ডেস্ক
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ঘোষণা করেছেন, সামরিক প্রযুক্তি আধুনিকীকরণে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার তার দেশের জন্য এখন ‘শীর্ষ অগ্রাধিকার’। তিনি বলেছেন, নতুন প্রজন্মের ড্রোন ও নজরদারি প্রযুক্তি উন্নয়নে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, বৃহস্পতিবার পিয়ংইয়ংয়ে অবস্থিত আনম্যানড এরোনটিক্যাল টেকনোলজি কমপ্লেক্স পরিদর্শনকালে কিম বহুমুখী ড্রোন ও নজরদারি বিমানের কার্যকারিতা পরীক্ষা তদারকি করেন। এ সময় তিনি দ্রুত এআই প্রযুক্তি বিকাশ এবং ড্রোনের সিরিয়াল উৎপাদন সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেন। এর মাত্র এক সপ্তাহ আগে কিম নতুন সলিড-ফুয়েল রকেট ইঞ্জিনের পরীক্ষা তদারকি করেছিলেন, যা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে একটি গুরুত্বপূর্ণ সংযোজন বলে তিনি মন্তব্য করেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়