২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

অভয়নগরে যৌথ অভিযানে ইয়াবা-সহ নারী মাদক ব্যবসায়ী আটক

অভয়নগর সংবাদদাতা
যশোরের অভয়নগরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবা-সহ লিপি বেগম(৪৫) নামের এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত আনুমানিক ২ টার দিকে উপজেলার বুইকরা আকুঞ্জি পাড়া এলাকার লিপি’র বসতবাড়ি হইতে তাকে আটক করা হয়। এ সময় তার বাড়ি তল্লাশি করে ১১ পিস ইয়াবা ও পলিথিনে বাধা ১০ পুরিয়া গুড়া ইয়াবা উদ্ধার করা হয়।  আটক লিপি বেগম ওই এলাকার মৃত হিরু মোল্যার স্ত্রী। সেনা কর্মকর্তা ক্যাপ্টেন সানজিত আহম্মেদ আসামি আটকের বিষয় নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রেতা লিপি বেগমকে আটক করে উদ্ধারকৃত ইয়াবা সহ তাকে অভয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়