প্রতিদিনের ডেস্ক:
সদ্য বাগদান সেরেছেন মনের মানুষের সঙ্গে। তবে, সবকিছুর পরেও রীতিমতো কাকপক্ষীতেও যাতে টের না পায় সেইভাবেই ব্যক্তিগত জীবনকে আড়াল করে রেখেছেন ‘ন্যাশনাল ক্রাশ’ হিসেবে পরিচিত দক্ষিণী বিনোদুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। তার অভিনয় যেমন দর্শকের পছন্দ, তেমনই আবার তাকে ও তার কাজ নিয়েও নানা গুঞ্জন শোনা যায়। অনেকেই বলে থাকেন যে, বিনোদুনিয়া থেকে অর্থাৎ কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে অভিনয়ের জার্নি শুরু করেছিলেন রাশমিকা, সেই ইন্ডাস্ট্রিতেই নাকি তিনি নিষিদ্ধ। আর তা নিয়েই এবার মুখ খুললেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়- কেন কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাকে দেখা যায় না? রাশমিকা বলেন, ইন্ডাস্ট্রির অন্দরে ঠিক কী ঘটছে সেটা কারও পক্ষে জানা সম্ভব নয়। আমরা ইন্ডাস্ট্রির অন্দরের অনেক কথাই সামনে তুলে ধরতে পারি না। নিজেদের ব্যক্তিগত জীবনকেও মেলে ধরতে পারি না। কিন্তু সাধারণ মানুষ আমাদের কর্মজীবন নিয়ে নানা মন্তব্য করেন। তা আমরা শুনি। এর থেকে বেশি কি-ইবা করতে পারি? সম্ভব হলে কখনো কখনো পরিবর্তন আনার চেষ্টা করি। তবে, বহুক্ষেত্রেই তা হয় না। তবে হ্যাঁ, ওই ইন্ডাট্রিতে আমি একেবারেই নিষিদ্ধ নই। বলে রাখা ভালো, এই কন্নড় ইন্ডাস্ট্রি থেকেই অভিনয় জীবনের পথচলা শুরু করেছিলেন রাশমিকা। কন্নড় ছবি ‘কিরিকি পার্টি’ দিয়ে অভিনয়ের জার্নি শুরু করেছিলেন তিনি। কিন্তু বহু বছর কেটে গেলেও তাকে আর কন্নড় ছবিতে দেখা যায়নি। সেখান থেকেই দর্শকের মনে এমন প্রশ্নের উদ্রেক হয়েছে। যার উত্তর দিয়ে সকলের কৌতূহল মেটালেন রাশমিকা।

