৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

কালীগঞ্জে শিক্ষক পিটানোর অপরাধে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সোনাকে দল বহিষ্কার

সোহেল আহমেদ, কালিগঞ্জ
ঝিনাইদহের কালিগঞ্জ পৌরসভার শ্রীরামপুর প্রাথমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক সুব্রত রায় চৌধুরীকে লাঠি দিয়ে বেধড়ক পেটানোর অপরাধে কালীগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এরশাদ আলী ওরফে সোনা কে দল থেকে বহিষ্কার করেছে ঝিনাইদহ জেলা কমিটি। উল্লেখ্য গত ৮ অক্টোবর শ্রীরামপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দিয়ে একাধিকবার পাওয়ার টেলারে ইট আসার যাওয়ার কারণে এবং গাড়ির প্রচণ্ড শব্দে শিক্ষার্থীদের লেখাপড়ার ব্যাঘাত সৃষ্টি হয়। এ কারণে প্রধান শিক্ষিকা উম্মে হানি ওই স্বেচ্ছাসেবক দলের নেতা সোনাকে অনুরোধ করে বলেন পাওয়ার টেলারের শব্দে বাচ্চাদের লেখাপড়ার ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। সোনা ভাই আপনি একটু ঘুরে রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যান। এই কথা বলায় সোনা মিয়া ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষিকাকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং মারতে এগিয়ে গেলে সহকারি শিক্ষক সুব্রত রায় চৌধুরী এর প্রতিবাদ করলে, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক এরশাদ আলী সোনার হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে ওই সহকারী শিক্ষাকে বেদম মারপিট করে। এ সময় তার চিৎকার এবং হইচই এর কারণে এলাকাবাসী এবং অন্যান্য শিক্ষক শিক্ষার্থীরা ছুটে আসলে সে দৌড় দিয়ে পালিয়ে যায়। এ খবর মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে শিক্ষকদের মাঝে চরমভাবে ক্ষোভের সৃষ্টি হয়। এতে প্রাথমিক শিক্ষক সমিতি মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়ার প্রস্তুতি নেয়। এ সময় বিভিন্ন অনলাইন পত্রপত্রিকা, টেলিভিশন এবং সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ব্যাপক ভাইরাল হয়। এ ঘটনা সামাল দিতে তড়িঘড়ি করে স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন বিপুল এবং সাধারন সম্পাদক রেজাউল করিমের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে ওই নেতাকে দলের সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়