২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

আগামী সংসদ নির্বাচনে জয়ী হলে আধুনিক শার্শা গড়ে তুলবো: তৃপ্তি

আনিছুর রহমান, বেনাপোল
আগামী ত্রায়োদশ জাতিয় সংসদ নির্বাচনে ধানের শীষবে বিজয়ী করলে শার্শায় আধুনিক হাসপাতাল নির্মান, মাদকমুক্ত সমাজ নারীদের জন্য পরিবার কার্ড চালু , গ্রাম পর্যায়ে নারী স্বাস্থ্যসেবা সম্প্রসারন, দক্ষ জনশক্তি তৈরীর লক্ষে কারিগরি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহন সহ আধুনিক শার্শা গঠনের কাজ হবে আমাদের। বিএনপি কখনো অপকর্ম ও সুবিধাবাদী রাজনীতিতে বিশ্বাস করে না। অতীতে যারা দেশের ভাবমূর্তি নষ্ট করেছে এবং অন্যায়ের রাজনীতি করেছে, আমরা তাদের ধারায় চলি না। বিএনপি জনগণের ভোটাধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে দৃঢ়ভাবে অবস্থান করছে। ধানের শীষ মানেই মানুষের ভোটের অধিকার। শার্শার কায়বা ইউনিয়নে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে এসব কথা বলেন যশোর ৮৫ শার্শা -১ আসনের সাবেক সাংসদ বর্তমান বিএনপি মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি। জামায়াতে ইসলাম বাংলাদেশে পি-আর পদ্ধতির নির্বাচনের কথা বলে মাঠ গরম করছে অথচ তারা নিজেরাই জানে না পিয়ার কি! তারা পিয়ার পিয়ার বলে বেহেস্তের টিকিট বিক্রি করছে। মঙ্গলবার বেলা ৪ টার সময় কায়বা ইউনিয়ন বিএনপির আয়োজনে শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক তাজউদ্দিনর সভাপতিত্বে প্রধান অতিথি মফিকুল হাসান তৃপ্তি বলেন, বিএনপি কোন বিভাজনের রাজনীতি করে না। বিএনপি সকল ধর্মের মানুষ বর্ণের মানুষকে নিয়ে সুখী সমৃদ্ধ দেশ গড়ে তোলার রাজনীতি করে। তিনি জামাতকে নিয়ে বলেন, তারা যেমন ধর্ম নিয়ে রাজনীতি করে গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় মানুষকে বুঝাচ্ছে দাড়ি পাল্লায় ভোট না দিলে বেহেশত যাওয়া যাবে না এটা সম্পৃর্ন মিথ্যা বানোয়াট এবং ধর্ম নিয়ে তারা মানুষ এর মাঝে বিভ্রান্ত কথা বার্তা ছড়াচ্ছে। আমরা ইসলামে বিশ্বাসী। তাই বলে ইসলাম ধর্ম আর জামায়েত ইসলামী দল এক নয়। এসময় উপস্তিত ছিলেন,উপজেলা বিএনপির তথ্য সম্পাদক আতাউর রহমান আতা, আইন সম্পাদক মশিয়ার রহমান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ, পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মফিজুর রহমান প্রমূখ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়