নিজস্ব প্রতিবেদক
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরয়ের (যবিপ্রবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদের ব্যক্তিগত ফেসবুক আইডি হ্যাক হয়েছে। তার ফেসবুক আইডি ব্যবহার করে হ্যাকাররা পরিচিত জনের কাছে টাকা ধার চাচ্ছে। ফেসবুক আইডি হ্যাকের তথ্যটি নিশ্চত করেছেন তিনি নিজেই। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে প্রফেসর ডক্টর আব্দুল মজিদের ফেসবুক আইডি থেকে আহসান কবীরের কাছে একটি মেসেজ পাঠানো হয়। মেসেজটি হল ‘আমার বিকাশে এখন ৩০ হাজার টাকা লাগবে। দেওয়া যাবে? আমি কাল ফেরত দিয়ে দেবো’। মেসেজটি পাওয়ার সাথে সাথে আহসান কবীর মোবাইল ফোনে যোগাযোগ করেন প্রফেসর ডক্টর আব্দুল মজিদের সাথে। প্রফেসর ডক্টর আব্দুল মজিদ জানান, তার ফেসবুক আইডি হ্যাক হয়েছে। তিনি বিষয়টি পুলিশকে জানিয়েছেন বলে জানানো হয়েছে। এছাড়াও এই বিষয়ে সকলকে জানিয়ে দেয়ার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন।

