২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

বেনাপোলের কোদলা নদীর পাড় থেকে নবজাতক উদ্ধার

আনিছুর রহমান, বেনাপোল
বেনাপোলের কোদলা নদীর পাড় থেকে এক নবজাতক শিশুকে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। অজ্ঞাত এক ব্যক্তির টেলিফোনে খবর পেয়ে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. নাফিজ হাসান বেনাপোলে এসে নবজাতক শিশুটিকে উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা যায়, ডা. নাফিজ হাসান স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পৌরসভার সচিবকে সঙ্গে নিয়ে কোদলা নদীর পাড় থেকে অভিভাবকহীন অবস্থায় নবজাতক একটি শিশুকে উদ্ধার করেন। পাশাপাশি তিনি নবজাতকের স্বাস্থ্য ও অন্যান্য বিষয়ে খোঁজ খবর নেন। পরে নবজাতকটি প্রশাসনের মনিটরিং ও আর্থিক সহায়তায় উদ্ধারকারী পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শিশুটি সুস্থ আছে বলেও জানা যায়। উপজেলা শিশুকল্যাণ বোর্ডের মাধ্যমে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়