২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

শার্শায় ঢাকায় ডাকা লকডাউন কর্মসুচীর বিরুদ্ধে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল

আনিছুর রহমান, বেনাপোল
পতিত ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের দোসরদের ঢাকায় লক ডাউন ডাকার প্রতিবাদের সারা দেশের ন্যায় শার্শা উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ই নভেম্বর) বিকাল সাড়ে ৪ টার সময় শার্শা উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লক ডাউনের বিরুদ্ধে উপজেলা বিএনপির নেতারা প্রধান সড়ক ঘুরে দলীয় কার্যালয়ে এসে শেষ করে। বিক্ষোভ মিছিলটির নেতৃত্ব দেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন। এসময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তফা কামাল মিন্টু, দপ্তর সম্পাদক সাইদুজ্জামান, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী, বেনাপোল পৌর বিএনপির সহ সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাহেব আলী মাষ্টার,সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, পুটখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের, উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, গোগা ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি সরোয়ার হোসেন, উপজেলা কৃষকদলের সভাপতি আমিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক সম্পাদক পারুল বেগমসহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়