১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ  । ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ 

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ
সাতক্ষীরার কালিগঞ্জে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী ফ্যাসিস্ট লীগের ঘোষিত লকডাউনের নামে সৃষ্ট অরাজকতা ও নৈরাজ্যের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি কালিগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপি’র সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক আলাউদ্দিন সোহেল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম আহমেদ, উপজেলা বিএনপির সাবেক স্বনির্ভর বিষয়ক সম্পাদক এস. এম. হাফিজুর রহমান,ছাত্রদলের সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম, উপজেলা বিএনপির জাসাস সদস্য সচিব মারুফ বিল্লাহ প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য দেশের সকল দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ আন্দোলনে শামিল হতে হবে। বক্তারা আরও বলেন, আওয়ামী সরকারের একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়