২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

বাভুমাকে ‘খাটো’ বললেন বুমরাহ, মুখ খুলল দ. আফ্রিকা

প্রতিদিনের ডেস্ক
ইডেন গার্ডেন্সে চলছে দারুণ এক লাল বলের লড়াই। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা। প্রথম দুই দিনে দুই দলই দেখিয়েছে লড়াইয়ের তীব্রতা, তবে দিনশেষে সবচেয়ে বেশি আলোচনায় ছিল জাসপ্রিত বুমরাহর একটি মন্তব্য, দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমাকে উদ্দেশ্য করে করা সেই কথা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। প্রথম দিনে ইনিংসের ১৩তম ওভারে ঘটে ঘটনাটি। দক্ষিণ আফ্রিকা তখন আগেই কয়েকটি উইকেট হারিয়েছে। স্ট্রাইকে ছিলেন টেম্বা বাভুমা। বুমরাহর করা এক ডেলিভারিতে প্যাডে আঘাত লাগে বাভুমার। এলবিডব্লিউর আবেদনের পরে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক সিদ্ধান্ত নিচ্ছিলেন রিভিউ নেবেন কি না, তখন স্টাম্প মাইকে ধরা পড়ে বুমরাহর মন্তব্য, ‘ও তো খাটোও’। বাভুমার উচ্চতা নিয়ে তার এই ব্যঙ্গাত্মক মন্তব্য সঙ্গে সঙ্গে আলোচনায় আসে। দিনশেষে এ বিষয়ে প্রশ্ন করা হলে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স বলেন, ‘না, এ নিয়ে কোনো আলোচনা হবে না। এটা প্রথমবার শুনলাম। আমার মনে হয় না মাঠে যা ঘটেছে, তা নিয়ে কোনো সমস্যা হবে।’ ইডেন গার্ডেন্সে নিজের প্রথম টেস্ট খেলতে নেমেই দুর্দান্ত স্পেল উপহার দিয়েছেন জাসপ্রিত বুমরাহ। ইনিংসের শুরুতেই রায়ান রিকেলটনকে ২৩ রানে ফিরিয়ে প্রথম আঘাত হানেন তিনি। এরপর খুব বেশি সময় নষ্ট না করেই আউট করেন এইডেন মারক্রামকে। টনি ডি জর্জি যখন ইনিংস গড়ার চেষ্টা করছিলেন, তখন ২৪ রানে তাকেও ফিরিয়ে দেন বুমরাহ। ৫৫তম ওভারে একে একে সাইমন হার্মার এবং কেশব মহারাজকে আউট করে তুলে নেন ক্যারিয়ারের ১৬তম পাঁচ উইকেট। মাত্র ১৪ ওভার বল করে ৫ উইকেট নিয়ে দেন মাত্র ২৭ রান, দক্ষিণ আফ্রিকার পুরো ইনিংস গুটিয়ে যায় ১৫৯ রানে। জবাবে অবশ্য ভারতও খুব বেশি সুবিধা করতে পারেনি ভারত। ১৮৪ রানে আউট হয়ে লিড পেয়েছে মাত্র ২৫ রানের। সিমন হার্মার ৩টি ও মার্কো জানসেন ২টি উইকেট নেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়