২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

খুলনাতে বিড়ালপ্রেমীদের মিলনমেলা

খুলনা প্রতিনিধি
‘কানিভা পেটস্টিভ্যাল খুলনা-২০২৫’ মাতিয়েছে দেশি-বিদেশি ৮০টি বিড়াল। দেশি, পার্সিয়ান, ব্রিটিশ শর্ট হেয়ার, স্কটিশ, বেঙ্গল, মিক্সডসহ আরও বিভিন্ন জাতের বিড়াল নিয়ে ক্যাট শোতে অংশ নেন বিড়ালপ্রেমীরা। নগরীর বিজয়গাথা কমিউনিটি সেন্টারে শনিবার (২৯ নভেম্বর) বিকেলে ক্যাট শোতে বিড়ালের মিলনমেলায় পরিণত হয়। কানিভা বাংলাদেশ ও থ্রিএস ইমপেক্স বাংলাদেশ এই ক্যাট শোর আয়োজন করে। পেটস্টিভ্যাল ঘিরে দর্শনার্থীদের ছিল উপচে পড়া ভিড়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) ডা. এবি এম জাকির হোসেন। আয়োজক কানিভা আন্তর্জাতিক পোষা প্রাণীর খাবারের কান্ট্রি ব্র্যান্ড ম্যানেজার মো. দীন ইসলাম আমির বলেন, বিড়াল নিয়ে এমন আয়োজন করতে পেরে আমরা খুব খুশি। প্রতি বছরই তাই এই আয়োজনটি করতে চাই। পোষা প্রাণীর অধিকার নিয়ে সচেতনতা বৃদ্ধি, প্রাণীরা যে পরিবেশের অংশ, সে বিষয়ে আলোচনার প্রসার, মানসম্মত পুষ্টি ও সঠিক ডায়েট সম্পর্কে তথ্য শেয়ার এবং খুলনার পেট-প্যারেন্টদের জন্য একটি আন্তরিক মিলনমেলার পরিবেশ তৈরি করা এ ইভেন্টের মূল উদ্দেশ্য। ক্যাট শোতে অংশগ্রহণ করা খাদিজা আলম নামে একজন বলেন, সুইট-লুনা পরিবার থেকে আদরের পিওর পার্সিয়ান ব্রিড এর বিড়াল নিয়ে অংশগ্রহণ করেছি। এখানে আরও রয়েছে দেশি-বিদেশি বিড়াল মিক্সড ব্রিড এর বিড়াল-কালিকো, টাবি, পার্সিয়ান ইত্যাদি। জান্নাত আরা জেরিন ও আদিবা নামে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী বলেন, ক্যাট শোতে এসে ভীষণ ভালো লাগছে। এ ধরনের আয়োজন খুলনায় যেন প্রতিবছর হয় সে দাবি জানান তারা।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়