২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ  । ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ 

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ২৪টি ছাগল এতিমখানায় ছদকা

উৎপল মণ্ডল, শ্যামনগর
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামান ২৪টি ছাগল এতিমখানায় ছদকা দিয়েছেন।২ ডিসেম্বর(মঙ্গলবার) নিজস্ব অর্থায়নে উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন কুরআন শিক্ষার প্রতিষ্ঠান ও এমিতখানায় ছাগল গুলো দেওয়া হয়। এসব কার্যক্রমে উপজেলা ও ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তারা বলেন, অসুস্থ বেগম খালেদা জিয়ার সুস্থতার আশায় এবং এতিম শিশুদের মুখে খাবার তুলে দিতে এ উদ্যোগ সত্যিই ব্যতিক্রম ও অনুকরণীয়। ড. মনিরুজ্জামান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এই ছদকা করেছি। এতিমদের দোয়া দ্রুত কবুল হয়-এ বিশ্বাস থেকেই এই উদ্যোগ গ্রহণ করেছি। এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির সদ্য সাবেক আহবায়ক সোলায়মান কবির, উপজেলা বিএনপির সহ-সভাপতি জি.এম লিয়াকত আলী, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য অ্যাড. আশেক এলাহী মুন্না, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জি.এম সাদেকুর রহমান সাদেক, শ্যামনগর উপজেলা যুবদলের সাবেক আহবায়ক শফিকুল ইসলাম দুলু, শ্যামনগর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ প্রমুখ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়