১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

মেয়েরা অনেক কিছু সহ্য করে : বিক্রান্ত

প্রতিদিনের ডেস্ক
ভারতীয় অভিনেতা বিক্রান্ত মাসেই এবং তার স্ত্রী শীতল ঠাকুর ২০২৪ বাবা-মা হয়েছেন। ছেলে বরদানকে নিয়ে এখন তাদের জীবনে বইছে আনন্দের নতুন ঢেউ। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবনের নানা দিক নিয়ে কথা বলেছেন এই অভিনেতা। সাক্ষাৎকারে বিক্রান্ত জানান, বাবা সন্তানের সঙ্গে যতটা আত্মিকভাবে যুক্তই থাকুক না কেন, একজন মায়ের ভূমিকা সত্যিই অতুলনীয়। আর এই উপলব্ধি তার হয়েছে, যখন তিনি শীতলকে ৩০ ঘণ্টা ধরে প্রসবযন্ত্রণা সহ্য করতে দেখেছেন।অনুভূতির কথা প্রকাশ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন ‘টুয়েলফথ ফেল’-খ্যাত এই তারকা। বিক্রান্ত বলেন, ‘আমি শীতলকে ১০ বছর ধরে চিনি। সেই ছোট মেয়েটাকে গর্ভাবস্থার সময় দেখেছি। তার পেট দিন দিন বাড়তে দেখেছি। কিন্তু ৩০ ঘণ্টা ধরে চলা প্রসবযন্ত্রণা সহ্য করা সত্যিই, মেয়েরা অনেক কিছু সহ্য করে।’বিক্রান্ত একটি পরিবার পাওয়ার স্বপ্ন তিনি সব সময়ই দেখতেন। আর যখন শীতলের সঙ্গে দেখা হয়, সেই স্বপ্নই বাস্তব রূপ পায়। বিক্রান্তের কথায়, সঠিক সঙ্গী খুঁজে পাওয়ার পর তার মনে আর কখনো কমিটমেন্ট ফোবিয়া কাজ করেনি।
উল্লেখ্য, বিক্রান্ত মাসেই এবং শীতল ঠাকুর একে অপরকে চেনেন ২০১৫ সাল থেকে। দীর্ঘ প্রেমের পর ২০২২ সালের ভ্যালেন্টাইনস ডে সপ্তাহে, ১৫ ফেব্রুয়ারি তাদের আইনি বিয়ে সম্পন্ন হয়। তিন দিন পর সামাজিক রীতি মেনে সাত পাকে বাঁধা পড়েন এই জনপ্রিয় জুটি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়