১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

খালেদা জিয়ার সুস্থতা কামনায় মনিরামপুরে মন্দিরে প্রার্থনায় বিএনপি মনোনীত প্রার্থী শহীদ ইকবাল

উত্তম চক্রবর্তী, রাজগঞ্জ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র দ্রুত সুস্থতা কামনায় যশোরের মনিরামপুর উপজেলার হাজিরহাট সার্বজনীন দূর্গা পূজা ও কালী মন্দিরে অনুষ্ঠিত হয়েছে বিশেষ প্রার্থনা। শুক্রবার বিকালে হরিদাসকাটি ইউনিয়নের হাজিরহাট পূজা মন্দির প্রাঙ্গণে মনিরামপুর পূজা উদযাপন পরিষদের ভাইস প্রেসিডেন্ট হরিচাঁদ মল্লিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর-৫ (মণিরামপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অ্যাড.শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন। হাজিরহাট সার্বজনীন পূজা মন্দিরের আয়োজনে গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হলো এ প্রার্থনা অনুষ্ঠিত। এ সময় আরো উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাই, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমান, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সন্তোষ সার, উপজেলা বিএনপির সহ-সভাপতি মকবুল ইসলাম, মনিরামপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ নিস্তার ফারুক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আয়ুব আলী, যুবদল নেতা আব্দুল রহিম গাজী সহ মহিলা দল, যুবদল, ছাত্রদল, ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ ও এলাকার বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতৃবৃন্দ, নারী-পুরুষসহ স্থানীয় ভক্তদের অংশগ্রহণে প্রার্থনার পরিবেশ আরও আবেগঘন হয়ে ওঠে। প্রার্থনায় শহীদ ইকবাল হোসেন অংশ নেয়ে বলেন, দেশের দায়িত্বশীল রাজনৈতিক নেত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার সুস্থতা শুধু তাঁর দলের জন্য নয়, বরং গোটা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য গুরুত্বপূর্ণ। আমরা তাঁর দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনা করছি।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়