১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরে যৌথ বাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক
যশোরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে আলোচিত দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতরা হলেন যশোর সদর উপজেলার রামনগর সরদারপাড়ার মতিয়ার আলীর ছেলে জাফর আলী এবং শহরের রেলগেট পশ্চিমপাড়ার শহিদ ড্রাইভারের ছেলে সাইফুল ইসলাম। শুক্রবার বিকেল সাড়ে তিনটায় রামনগর কামালপুর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়েছে। এসময় জাফরের কাছ থেকে ৯০০ গ্রাম গাঁজা ও সাইফুলের কাছ থেকে মাদক বিক্রির ৬৯০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
কোতোয়ালি থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, তাদের কাছে খবর আসে চিহ্নিত দুই মাদক কারবারি সেখানে অবস্থান করছেন। সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে তারা সেখানে অভিযান চালান। এসময় তারা পালানোর চেষ্টা করলে ব্যর্থ হন। পরে তাদের কাছ থেকে গাঁজা ও টাকা ছাড়াও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর শুক্রবার বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হয়। বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়