২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

দেবহাটা মুক্ত দিবসে র‌্যালি ও আলোচনা

রুহুল আমিন, দেবহাটা
ঐতিহাসিক ৬ ডিসেম্বর দেবহাটা মুক্ত দিবস। মহান মুক্তিযুদ্ধের স্মৃতিগাঁথা এই দিনে দেবহাটা উপজেলা পাক হানাদার মুক্ত হয়েছিলো, উড়েছিলো বিজয়ের পতাকা। সেই দিনটিকে স্মরন করে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে র‌্যালি ও আলোচনা সভা করা হয়েছে। মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে আলোচনা সভা সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নবগঠিত কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, বিএনপির নেতা মহিউদ্দিন সিদ্দিকী, সাব সেক্টর কমান্ডার মরহুম ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের সহধর্মীনি মিসেস রাবেয়া শাহজাহান, দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ গাজী, মরহুম ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের বড় ছেলে ফারুক মাহবুবুর রহমান প্রমুখ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়