২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

আলমডাঙ্গায় মিক্সার মেশিনে জড়িয়ে শ্রমিকের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় একটি বেকারিতে মিক্সার মেশিনে হাত জড়িয়ে সোহান আলী (১৬) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) দুপুরে আলমডাঙ্গা আনন্দধাম এলাকার ক্যানালপাড়ায় ভাই-বোন বেকারিতে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহান আলী নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার চাপড়াকাছারী গ্রামের চেয়ারম্যানপাড়ার মিনারুল ইসলামের ছেলে। বেকারির মালিক নাসির উদ্দিন জানান, ‘আমি দেড় মাস আগে বেকারি চালু করেছি আলমডাঙ্গা আনন্দধাম এলাকার ক্যানালপাড়ায়। বেকারির শুরু থেকেই সোহান কাজ করছিল। সে দুপুরে বেকারিতে মিক্সার মেশিনে ময়দার খামার তৈরির কাজ করছিল। অসাবধানতাবশত মেশিনে হাত জড়িয়ে ভেতরে পড়ে যায়। বেকারিতে অন্য শ্রমিকরা তার চিৎকারে ছুটে আসলে তাকে মৃত অবস্থায় দেখতে পায়। আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক তদন্ত আজগর আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। প্রাথমিকভাবে জানতে পারি সোহান বেকারি শ্রমিক। মিক্সার মেশিনে ময়দার খামার করার সময় অসাবধানতাবশত হাত আটকে মারা যায়। মরদেহের সুরতাহাল রিপোর্ট সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়