১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

সুন্দরবনের দূষণ হ্রাস এবং বাস্তুতন্ত্রের উন্নতি শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়

উৎপল মণ্ডল,শ্যামনগর
বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের পরিবেশ রক্ষা এবং বাস্তুতন্ত্রের টেকসই উন্নয়নের লক্ষ্যে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালার অনুষ্ঠিত হয়েছে।৮ ডিসেম্বর(সোমবার)সকাল ১১টায় শ্যামনগর অফিসার্স ক্লাবে বেসরকারি এনজিও রুপান্তরের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।রুপান্তরের সুন্দরবন প্রকল্পের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়া সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন, উপজেলা প্রেসক্লাবে সভাপতি সামিউল আজম মনির, রুপান্তরের ইয়ুথ ফর দ্যা সুন্দরবন ফরামের আহবায়ক মুন্তাকিমুল ইসলাম, আশিকুর রহমান আশিক প্রমুখ।কর্মশালায় সুন্দরবনের বর্তমান পরিবেশগত চ্যালেঞ্জ, বিশেষ করে জলদূষণ, প্লাস্টিক বর্জ্য, জীববৈচিত্র্যের ক্ষয় এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে বিস্তর আলোচনা হয়। অংশগ্রহণকারীরা তাদের নিজ নিজ অভিজ্ঞতা ও গবেষণালব্ধ তথ্য উপস্থাপন করেন এবং দূষণ হ্রাসে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন।এই কর্মশালায় অংশ নেন শিক্ষক, পরিবেশবিদ, ধর্মীয় নেতা, ব্যবসায়ী, তরুণ-তরুণী, স্থানীয় জনগণ, সরকারী প্রতিনিধি এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়