২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

নাভারণ মোড়ে খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান

বেনাপোল প্রতিনিধি
শার্শায় বাংলাদেশ জাতিয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ অক্টোবর) বিকালে শার্শা সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে নাভারণ সাতীরা মোড়ে এই দোয়া অনুষ্ঠিত হয়। শার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান আলীর সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, সাবেক সভাপতি মধু উপজেলা বিএনপির সহ সভাপতি জামাল উদ্দিন, বেনাপোল পৌর বিএনপির সহ সভাপতি আতিকুজ্জামান সনি, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল মিন্টু ও প্রভাষক মানুনুর রশিদ। এছাড়া আরো উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আখতার হোসেন, কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হোসেন, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাহেব আলী বিশ্বাস, নিজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম, ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহমান, গোগা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, লনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবীব খোকন, বাগআচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উলাশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন, ডিহি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জব্বার সহ বিএনপির সকল অঙ্গসংগঠন এর নেতৃবৃন্দ। এ সময় বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য এবং দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন নাভারণ বাজার জামে মসজিদের ঈমাম আব্দুস সামাদ কাশেমী।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়