২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

বেগম খালেদা জিয়ার সুস্থতার কামনায় বেনাপোল পাটবাড়ী আশ্রমে প্রার্থনা

বেনাপোল প্রতিনিধি
তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ প্রার্থনা সভা বুধবার বিকালে বেনাপোল নামাচার্য শ্রী শ্রী ব্র হরিদাস ঠাকুরের পাটবাড়ী আশ্রম অনুষ্ঠিত হয়েছে। শার্শা উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি তাপস বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনে সাবেক সংসদ সদস্য ও সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বিএনপির মনোনীত প্রার্থী, মফিকুল হাসান তৃপ্তি। বেনাপোল হরিদাস ঠাকুর আশ্রমের প্রধান পুরোহিত মাধব দাশ বাবাজি মহারাজ পৌরহিত্ব করেন। প্রধান অতিথি মফিকুল হাসান তৃপ্তি বলেন, এদেশ কোন এক সম্প্রদায়ের মানুষের না। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও মুসলিম সম্প্রদায়ের সম্মেলিত মানুষের দেশ বাংলাদেশ।এসময় তিনি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দেশবাসী সহ শার্শা উপজেলা বাসীর কাছে দোয়া চেয়েছেন । এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, থানা বিএনপির যুগ্ন সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, তাজ উদ্দিন আহমেদ, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন, সাধারন সম্পাদক আবু তাহের ভারত, সহ- সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, শার্শা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, শার্শা পুজা উৎযাপন কমিটির সভাপতি বৈদ্যনাথ দাশ, সাধারন সম্পাদক জয়দেব কুমার, পাটবাড়ী আশ্রমের শুকুমার দেবনাথসহ শার্শা উপজেলার ২৯টি পুজা মন্ডবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়