আচরণবিধি পালনে নিজ হাতে ব্যানার ফেস্টুন সরালেন বিএনপি

উৎপল মণ্ডল,শ্যামনগর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরই নির্বাচনি আচরণবিধি মেনে চলার অংশ হিসেবে নিজের সব ব্যানার ফেস্টুন খুলে ফেলেছেন সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. মোঃ মনিরুজ্জামান। একই সঙ্গে তিনি উপজেলাজুড়ে স্থাপন করা দলীয় ও ব্যক্তিগত সব ব্যানার ফেস্টুন দ্রুত অপসারণের জন্য বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্দেশ দেন।১৩ ডিসেম্বর(শনিবার) সকালে উপজেলা সদরের শ্যামনগর বাস টার্মিনালের নিজের সব ব্যানার ফেস্টুন খুলে ফেলেকালে তিনি এ নির্দেশনা দেন।ড. মনিরুজ্জামান বলেন, নির্বাচনী আচরণবিধি মেনে চলা প্রত্যেক প্রার্থীর নৈতিক দায়িত্ব। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে বিএনপি সর্বদা আইন ও বিধি মেনে রাজনীতি করে। সেই লক্ষ্যে আমি আমার নির্বাচনী এলাকার সকল পর্যায়ের নেতাকর্মীদের অনুরোধ করছি, যার যার অবস্থান থেকে আমাদের সব ব্যানার ফেস্টুন খুলে ফেলতে।তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রচার কার্যক্রম পরিচালনা করা হবে এবং কোথাও আচরণবিধি লঙ্ঘন যেন না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়