১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

তুরিন আফরোজকে গ্রেফতার দেখানোর নির্দেশ

প্রতিদিনের ডেস্ক:
রাজধানীর ভাটারা থানায় মারধর ও প্রতারণার এক মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।।রোববার (১৪ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এ নির্দেশ দেন।তুরিন আফরোজের আইনজীবী অ্যাডভোকেট মোর্শেদ হাসান শাহীন জাগো নিউজকে বিষয়টি জানান।এই আইনজীবী বলেন, সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখানোর আবেদন শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেছেন। মামলার বিস্তারিত ও গ্রেফতারের সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়