২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

আজকের রাশিফল

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি ধনু রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ দেবগুরু বৃহস্পতি, গ্রহমাতা চন্দ্র ও বুদ্ধির দেবতা বুধের প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে কর্কট রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। অযাচিত ঝামেলায় পড়ার আশঙ্কা। দাম্পত্য ঐক্যতা বজায় রাখা কঠিন হবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের যোগ রয়েছে। ক্যারিয়ার, ব্যবসা ও অর্থভাগ্য চমকে দেবে। জমিজমাসংক্রান্ত বিরোধ মিটবে। পিতা-মাতা ও গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবেন।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
গৃহবাড়ি ও যানবাহন বদলের পথ খুলবে। ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে। ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে। বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা বাড়বে। পিতা-মাতা ও গুরুজনদের সহযোগিতা পাবেন। পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
পিতা-মাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। চতুর্দিক থেকে উন্নতির জোয়ার বইবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তন শুভ হবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে। দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পাবেন।
মিথুন [২১ মে-২০ জুন]
ধৈর্য সাহস মনোবলপূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন। সফলতার চাবি হাতের মুঠোয় থাকবে। ভাইবোনদের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। শত্রু ও বিরোধীপক্ষরা পিছু হটবে। মন ধর্মের প্রতি ঝুঁকবে। লৌকিকতা পরিহার করুন।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
আয় অপেক্ষা ব্যয় বেশি হওয়ায় সঞ্চয়ে হাত পড়বে। দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। শিক্ষার্থীদের মন ভেঙে দেবে। দাম্পত্য ঐক্য বজায় রাখতে জীবনসঙ্গীর মতামতে গুরুত্ব দিন। ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে প্রচুর ব্যয় হবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। বাণিজ্যিক স্বপ্ন বাস্তবায়িত হবে। জীবিকা অর্জনের ভিত মজবুত হবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। মন ধর্মের প্রতি আকৃষ্ট থাকবে। শত্রুরা পরাস্ত হবে। দ্রুতগতির বাহন বর্জনীয়। পিতা-মাতার স্বাস্থ্য ভালো থাকবে।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
আয় বুজে ব্যয় করুন নচেৎ সঞ্চয়ে হাত পড়বে। ব্যবসায় মন্দাভাব বিরাজ করবে। দাম্পত্য সুখ শান্তি বজায় রাখা কঠিন হবে। সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে। নেশা মদ জুয়ার প্রতি মন আকৃষ্ট থাকবে। আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তি থেকে সতর্ক থাকুন।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
অংশীদারদের সঙ্গে মতানৈক্য চলবে। অযাচিত ঝামেলা জেঁকে বসবে। ব্যবসায় মন্দা চলবে। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউবের প্রতি আকৃষ্ট থাকবে। শোক দুঃখের অশ্রু ঝরবে। আর্থিক দৈন্যদশা জেঁকে বসবে। দাম্পত্য কলহ সামাজিক কলহে পরিণত হবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
দূর থেকে শুভ সংবাদ আসবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হবে। বৈদশিক সূত্রে লাভবান হবেন। সাধন ভজনে সিদ্ধি লাভ হবে। শিক্ষার্থীদের মনোবাসনা পূরণ হবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্য চমকে দেবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
শূন্য পকেট পূর্ণ হবে। হারানো ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ খুলবে। সফলতার চাবি হাতের মুঠোয় আসবে ধারকর্জ ও ঋণমুক্তির পথ প্রশস্ত হবে। মন সুর সংগীতের প্রতি ঝুঁকবে। গৃহবাড়ি আত্মীয় সমাগমে মুখর হয়ে থাকবে। সপরিবারে কাছেপিঠে ভ্রমণ হবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
হাতে থাকা সব কাজই সম্পন্ন হবে। নতুন গৃহবাড়ি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে। পিতা-মাতা ও গুরুজনদের সহযোগিতা পাবেন। প্রেম রোমান্স বিনোদন মাইলফলক হয়ে থাকবে। হারানো বুকের ধন বুকে ফিরবে। বেকারদের মুখে হাসির ঝলক ফোটাবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে। বৈদশিক সূত্রে লাভবান হবেন। স্বাস্থ্যগত ব্যাপারে সতর্ক থাকুন। হাত বাড়ালেই নিত্যনতুন সুযোগ এসে হাজির হবে। প্রেম বন্ধুত্ব ভ্রমণ মাইলফলক হয়ে থাকবে। মন সুর সংগীতের প্রতি ঝুঁকবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
নিত্যনতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে। শ্রম প্রযুক্তি কৌশল অধ্যবসায় জাগ্রত হবে। বিবাহযোগ্যদের মুখে হাসির ঝলক ফুটবে। শিক্ষার্থীদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। শত্রুরা পিছু হটবে। প্রেমীযুগলের জন্য মাইলফলক হয়ে থাকবে। সপরিবারে কাছেপিঠে ভ্রমণে যাওয়ার সম্ভাবনা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়