৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

নাশকতা মামলায় মির্জা আব্বাসসহ বিএনপির ৪৫ নেতা-কর্মীকে অব্যাহতি

প্রতিদিনের ডেস্ক:
২০১৩ সালের পল্টন ও শাহজাহানপুর থানার পৃথক দুই নাশকতা মামলা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানসহ ৪৫ নেতা-কর্মীকে অব্যাহতি দিয়েছেন আদালতবুধবার (১৭ ডিসেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট মেহেদী হাসান এ আদেশ দেন। সকালে মির্জা আব্বাস ও আমানউল্লাহ আমান আদালতে উপস্থিত হয়ে এ মামলা থেকে অব্যাহতির আবেদন করেন। পরে আদালত এই মামলার বিষয়বস্তু শুনে তাদের অব্যাহতি দেন। মির্জা আব্বাস ও আমানুল্লাহ আমানের আইনজীবী অ্যাডভোকেট মহি উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার সূত্রে জানা যায়, ২০১৩ সালে মালিবাগ মোড়ের অবৈধভাবে সমাবেশ এবং গাড়ি ভাঙচুর ও নাশকতার অভিযোগে এনে এ মামলা দায়ের করে পুলিশ। পরবর্তীতে এ মামলায় মির্জা আব্বাসসহ একাধিক নেতা-কর্মী কারাগারে ছিলেন।এই দুই মামলায় ৪৯ জন আসামি থাকলেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগেই অব্যাহতি পান। এছাড়া বিএনপি নেতা মওদুদ আহমেদ এই মামলার আসামি। তিনি মৃত্যুবরণ করায় এ দুই মামলায় মোট ৪৫ জন আসামি থাকায় সবাইকে অব্যাহতি দেওয়া হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়