শামিম হোসেন, কুয়াদা
যশোরের কুয়াদা বাজারে বাংলাদেশ আরএসি (এসি ও রেফ্রিজারেশন) মালিক শ্রমিক কল্যাণ অ্যাসোসিয়েশন–এর যশোর জেলা শাখার উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে কুয়াদা বাজারের একটি স্থানীয় মিলনায়তনে রেফ্রিজারেশন খাতের উন্নয়ন ও সংশ্লিষ্ট ব্যবসায়ী-শ্রমিকদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে সভাটির আয়োজন করা হয়।সভায় মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনের খুলনা বিভাগের সদস্য সচিব ও যশোর জেলা সভাপতি সাজিদ হোসেন মনির। বিশেষ অতিথি ছিলেন জেলা ভাইস প্রেসিডেন্ট লিটন সরদার এবং সহ-সাধারণ সম্পাদক তাহাজ্জদ হোসেন বাবু।কুয়াদা বাজারসহ মণিরামপুর উপজেলা ও কেশবপুর উপজেলা থেকে বিপুলসংখ্যক রেফ্রিজারেশন দোকান মালিক ও টেকনিশিয়ান সভায় অংশ নেন। বক্তারা বর্তমান বাজার পরিস্থিতিতে এসি ও রেফ্রিজারেশন ব্যবসার আধুনিকায়ন, কারিগরি দক্ষতা বৃদ্ধি এবং গ্রাহকসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বাজারে অসম প্রতিযোগিতা রোধে একটি নির্দিষ্ট ‘রেট চার্ট’ অনুসরণের আহ্বান জানানো হয়।সভায় অংশগ্রহণকারী মণিরামপুর ও কেশবপুরের ব্যবসায়ীরা তাদের নানা সমস্যা তুলে ধরেন এবং ভবিষ্যতে সম্মিলিতভাবে সংগঠনকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তারা বলেন, মালিক-শ্রমিকের সুসম্পর্ক বজায় থাকলেই এ শিল্পকে টেকসইভাবে এগিয়ে নেওয়া সম্ভব।

