২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

তারেক রহমানের আগমন উপলক্ষে বেনাপোলে স্থলবন্দর হ্যাণ্ডলিং শ্রমিক ইউনিয়নের আনন্দ মিছিল

বেনাপোল প্রতিনিধি
বাংলাদেশ জাতিয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘ ১৭ বছর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বেনাপোল স্থল বন্দর শ্রমিক ইউনিয়ন আনন্দ ও শুভেচ্ছা মিছিল করেছে। বুধবার (২৪ডিসেম্বর) বেনাপোল স্থল বন্দর ৯২৫ শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা বন্দরের ১ নং গেট থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এসময় শ্রমিকদের তারেক জিয়া আসছে বাংলাদেশ ভাসছে নানা শ্লোগানে বন্দরনগরী বেনাপোল মুখরিত হয়ে উঠে। এসময় দলীয় ও তারেক জিয়ার ছবি স্মবলিত ফেষ্টুন প্লাকার্ড বেনার নিয়ে মিছিলে অংশগ্রহন করে শ্রমিকরা। আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি, সাধারন সম্পাদক শহিদ আলী, সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ, সহ-সাধারণ সম্পাদক(২) মোঃ জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইদ্রিস আলী ডাক্তার, কোষাধ্য মোঃ সবুজ হোসেন, প্রচার সম্পাদক মোঃ ওমর ফারুক, বন্দর বিষয়ক সম্পাদক মোঃ আব্বাস আলী, দপ্তর সম্পাদক মোঃ আবুল কাশেম, কার্যনির্বাহী সদস্য মোঃ কামরুজ্জামান, মোঃ ইছাহক মেম্বার, মোঃ জুলু মেম্বার, লিংকন মেম্বার, লেবার সরদার মোঃ হাসেম আলীসহ ৯২৫ এর সকল নেতাকর্মী ও সাধারণ শ্রমিকরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়